ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নেতায় ভরে উঠছে আ.লীগ, লক্ষণ ভালো নয়: কাদের

কক্সবাজার প্রতিনিধি,
সরকারি দল আওয়ামী লীগে নেতার সংখ্যা হু হু করে বাড়ছে-এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। কর্মীরা নেতা হয়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা কিন্তু নেতা নয়, কর্মী চাই। কারণ বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্মীবান্ধব রাজনীতি করেন।’

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। স্থানীয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।

ক্ষমতার স্বাদ পেয়ে দলে রাতারাতি নেতার সংখ্যা বেড়ে যাওয়ার সমালোচনা করেন সাধারণ সম্পাদক। বলেন, ‘নেতাতে ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকি নেতা, পাতি নেতা, পয়সা নেতাসহ নানা নেতায় দল এখন ভরে উঠছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতার কোনো দাম নেই। তার কাছে জনগণই দামি। কেননা আওয়ামী লীগে ক্ষমতার উৎস জনগণ। জনগণই আমাদের ক্ষমতায় এনেছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতা হচ্ছে বসন্তকালের মতো। ক্ষমতা চিরদিন থাকে না। তাই ক্ষমতায় থাকলে বসন্তের কোকিলের মতো নেতাকর্মী এলে আবার ক্ষমতা চলে গেছে কোকিলের মতো তারা চলেও যাবে। এরকম নেতাকর্মীর প্রয়োজন নেই। প্রয়োজন সঠিক নেতাকর্মীর। যারা ক্ষমতায়ও থাকবে আবার বিরোধী দলেও থাকবে।’

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দক্ষ, মেধাবী ও সৎ নেতা দীর্ঘ ৪১ বছরে একজনও সৃষ্টি হয়নি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ এমপি। প্রধান বক্তা ছিলেন-আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বিশেষ বক্তা ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়াও বক্তব্যে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায় থেকে আসা বিভিন্ন স্তরের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নেতায় ভরে উঠছে আ.লীগ, লক্ষণ ভালো নয়: কাদের

আপডেট সময় : ০৮:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭