ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নেতাকে ‘উপহার’ দিতে গিয়ে বহিষ্কার হলেন ছাত্রলীগের রাজীব

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রাজীবকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবারের (২২ জানুয়ারি) বহিষ্কার বিজ্ঞপ্তিতে ‘সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত’ কাজ করার অপরাধ উল্লেখ থাকলেও নৈপথ্যের কারণে ভিন্ন।

জানা গেছে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইনকে ‘মোটা অংকের নগদ অর্থ’ উৎকোচ দেওয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। গত সপ্তাহের শেষ দিকে রাজধানীর পরীবাগে জাকির হোসাইনের বাসায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের বিশ্বস্ত একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে অভিযুক্ত মনিরুজ্জামান রাজীব বলেন, ‘এ সম্পর্কে আমি সঠিকভাবে বলতে পারছি না। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।’

এর আগে, রবিবার সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, দলীয় শৃঙ্খালা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় মো. মনিরুজ্জামান রাজীবকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ‘উপহার’ দিতে যাওয়ায় তাকে বহিষ্কার করা হয়। ইতোমধ্যেই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির পদপ্রত্যাশীরা বিভিন্নভাবে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে মনিরুজ্জামান কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে উপহার দিতে একাধিকবার বাসায় যাতায়াত করেন।

সূত্রের দাবি, উপহারটি ছিল মোটা অঙ্কের অর্থ। প্যাকেটে করে রাজীব ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বাসায় কয়েকবার উপস্থিত হলেও তাকে না করে দেওয়া হয়। এ প্রসঙ্গে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, সাধারণ সম্পাদককে উপহার দিতে গেলে তাকে নিষেধ করা হয়। পরবর্তীতে আবার গেলে জাকির হোসাইন ক্ষিপ্ত হয়ে রাজীবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।’

তবে বিষয়টি নিয়ে সংগঠনের নেতাদের মুখ না খুলতে জোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষ করে জাকির হোসাইনের অনুসারীদের কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে। এতে করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে, এমন শঙ্কাও কাজ করছে ছাত্রলীগে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাকির হোসাইন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকার কারণেই মনিরুজ্জামান রাজীবকে বহিষ্কার করা হয়েছে।’ এর বেশি আর কোনও মন্তব্য করতে রাজি হননি ছাত্রলীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নেতাকে ‘উপহার’ দিতে গিয়ে বহিষ্কার হলেন ছাত্রলীগের রাজীব

আপডেট সময় : ০২:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭