ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নেইমারকে হটিয়ে ব্রাজিলের বর্ষসেরা কুতিনহো

স্পোর্টস আপডেট ডেস্কঃ

ইউরোপের লিগগুলোতে খেলা ব্রাজিলিয়ানদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপ কুতিনহো।

এবার নেইমারকে হ্যাটট্রিক করা থেকে বঞ্চিত করেন সেলেসাওদের নাম্বার ইলাভেন! না, একেবারেই ভুল কিছু পড়েননি। আগের দুই আসরেই সেরা নির্বাচিত হয়েছিলেন বার্সেলোনা ওয়ান্ডার কিড। সেই হিসেবে এবার সেলেসাওদের পোস্টার বয়ের সামনে ছিল টানা তিন করার সুযোগ। কিন্তু অলরেড তারকা কুতিনহোর ঔজ্জ্বল্যতায় তা আর সম্ভবপর হয়নি।

সাম্বা গোল্ড প্রাইজ জেতার পথে দর্শক, সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের ৩২ দশমিক ১৩ শতাংশ ভোট পেয়েছেন কুতিনহো। দ্বিতীয় স্থানে থাকা নেইমার পেয়েছেন ২৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। এছাড়া রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরো ১৩ দশমিক ৩৫ শতাংশ, মার্সেলো ৬ দশমিক ৮১ শতাংশ এবং রবার্তো ফিরমিনো ৬ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে সেরা পাঁচ নিশ্চিত করেছেন।

পুরস্কার জিতে এক প্রতিক্রিয়ায় কুতিনহো বলেন, “এই পুরস্কার আমার কাছে অনেক কিছু। আমি খুবই খুশি।”

ভোটাভুটি বিশ্লেষণ করে দেখা গেছে সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের কাছে নেইমার অধিক জনপ্রিয়। কিন্তু দর্শক ভোটে কুতিনহো এগিয়ে। লিভারপুল তারকা দর্শকদের কাছ থেকে প্রায় ৪৬ শতাংশ ভোট আদায় করেছেন; সেখানে বার্সা তারকা পেয়েছেন ১৯ দশমিক ৪৪ শতাংশ ভোট। প্রসঙ্গত, ২০০৮ সালে সাম্বা গোল্ড প্রাইজের প্রবর্তন করা হয়। পুরস্কারটি সর্বাধিক তিনবার জিতেছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা থিয়াগো সিলভা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নেইমারকে হটিয়ে ব্রাজিলের বর্ষসেরা কুতিনহো

আপডেট সময় : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭