ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নিল আর্মস্ট্রং-এর স্মৃতিচিহ্ন নিলামে

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং-এর স্মৃতিচিহ্ন হিসেবে তাঁর ব্যক্তিগত সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে। ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস প্রথম চাঁদে অবতরণকারী এই নভোচারীর সংগ্রহ সম্প্রতি নিলামে তোলে।

হেরিটেজ অকশনস জানায়, নিলামে সর্বোচ্চ দাম উঠেছে অ্যাপোলো ১১-এর লুনার মডিউল ঈগল’র স্পেসক্রাফট আইডি প্লেট। এটি বিক্রি হয়েছে চার লাখ ৬৮ হাজার ৫০০ ডলারে।কম্পানিটি আরো জানায়, তিন লুনার মডিউল-৫ আইডেন্টিফিকেশন প্লেট চাঁদে অ্যাপোলো ১১-তে নেওয়া হয়েছিল এবং গ্রুমান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং করপোরেশনে ফিরিয়ে নেওয়া হয়।

নিল আর্মস্ট্রং (জন্ম আগস্ট ৫, ১৯৩০-মৃত্যু আগস্ট ২৫, ২০১২) একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাঁর প্রথম মহাকাশ অভিযান ছিল ১৯৬৬ খ্রিষ্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসেবে। ওই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে প্রথম দুটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।

আর্মস্ট্রং-এর দ্বিতীয় মহাকাশ মিশন ছিল অ্যাপোলো-১১ এর মিশন কমান্ডার হিসেবে। ১৯৬৯ সালের জুলাই মাসে এডউইন অলড্রিনকে সঙ্গে নিয়ে নিল আর্মস্ট্রং চাঁদের মাটিতে অবতরণ করেন। প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। ওই সময় মাইকেল কলিন্স মূল নভোযানে অবস্থান করেন।

২০১২ সালের ২৫ আগস্ট ওহাইও-এর সিনসিনাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নিল আর্মস্ট্রং।

সূত্র : ফক্স নিউজ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নিল আর্মস্ট্রং-এর স্মৃতিচিহ্ন নিলামে

আপডেট সময় : ০৩:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮