ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি

বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ২০১৮ সনের ডিসেম্বর বা ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহও হতে পারে।’ শনিবার ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার চারজন সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীসহ অন্যরা
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প হবে। ভোলা-বরিশাল ব্রিজের সমীক্ষার কাজ চলছে, এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। এটি হলে পদ্মাসেতু হয়ে ভোলা থেকে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে।’

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭