ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই, তা অতীতেও প্রমাণিত: তোফায়েল

ঢাকা: কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনই আগামী নির্বাচন পরিচালনা করবে এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পশ্চিমবাংলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী নির্বাচনের সময় শেখ হাসিনার সরকারই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে তা নিয়ে কোনও ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় ফখরুল ইসলাম আলমগীরদের থাকা উচিত নয়। এখন তারাই সিদ্ধান্ত নিক ওই নির্বাচনে বিএনপির ভূমিকা কি হবে না হবে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনোদিন বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন। রায় কী হবে তা আমরা কেউ জানি না। তবে বিদ্যমান আইন অনুসারে কারও যদি দুই বছরের সাজা হয় সেক্ষেত্রে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। কাজেই খালেদা জিয়ার সাজা হয়ে জেলে গেলে বাংলাদেশের কোনও নির্বাচন হবে না বলে ফখরুল ইসলাম আলমগীর যে হুমকি দিয়েছেন, তা কেবল মহাসচিব হিসেবে তাকে দিতে হয়। আর বাংলাদেশের কোনও নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই। তা অতীতেও প্রমাণিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই, তা অতীতেও প্রমাণিত: তোফায়েল

আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭