ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘নির্বাচন দিয়ে ত্যাগ স্বীকারের প্রমাণ দিন’

স্টাফ রিপোর্টার,
491
দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত,প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যকে সাদুবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন- খুব বেশি ত্যাগ স্বীকার করতে হবে না। দেশের চলমান সংকট উত্তরণে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিন। বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসুন। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিলে শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় ঘটবে না। তার এই ত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। জনগণের শ্রদ্ধা পাবেন। দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। বিরোধীদলও সংসদের নির্বাচিত নয়। মেকি সংসদ নিয়ে বেশিদিন চলা যায় না। এছাড়া সরকারের নৈতিক কর্তৃত্ব না থাকায় সারাদেশে খুনোখুনির পরিস্থিতি চলছে। আশাকরি প্রধানমন্ত্রী এ বিষয়টি অনুধাবন করবেন। চাঁদপুরের কচুয়ায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের উপর যুবলীগের হামলার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এধরণের ঘটনা কোন সভ্য দেশে ঘটেছে বলে আমার জানা নেই। আগে চাঁদাবাজি হতো ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেক্টরে। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠানেও চাঁদাবাজিতে নেমেছে সরকার দলীয় নেতাকর্মীরা।
তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এরকম পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, এম এ কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক নাসির প্রমূখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘নির্বাচন দিয়ে ত্যাগ স্বীকারের প্রমাণ দিন’

আপডেট সময় : ০৮:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫