ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন চ্যালেঞ্জিং: সিইসি

জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা

সাভার প্রতিনিধি: নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় সিইসি বলেন, ‘এই মুহূর্তে বিস্তারিতভাবে কথা বলার সময় হয়নি। আমরা এখনও বসতে পারিনি।’ তবে তিনি আন্তরিকতার সঙ্গে সার্থকভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।CEC

সেই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে তাদের কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা সৌধপ্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নতুন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য মাহবুব তালুকদার, মো.রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন চ্যালেঞ্জিং: সিইসি

আপডেট সময় : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭