ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে : খন্দকার মোশাররফ

কুড়িগ্রাম প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে যে নির্বাচন হবে না এ কথা পাগলও মানবে না। আমরা দু’হাত তুলে বলবো, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আছে।
শনিবার দুপুরে এলজিইডি’র বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প কুড়িগ্রামের ২য় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই মিলে নির্বাচনে অংশ নেই। গত নির্বাচনেও আমরা তাদের বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫টি মন্ত্রণালয় নেন, নিয়ে সরকারে আসেন। তারা নির্বাচনে অংশ নেইনি।
বিএনপি’র নতুন করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, তাদের কথায় আমরা সংবিধান পাল্টাতে পারি না। সংবিধান পাল্টানো সম্ভব না। তারা আসতো সবাই মিলে ভোট দিয়ে সংবিধান সংশোধন হতো। তারা শুধু দাবি করলেই সংবিধান পরিবর্তন সম্ভব না।
এ সময় তার সাথে ছিলেন এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান, ২য় ধরলা সেতুর প্রকল্প পরিচালক মো: আল্লা- হাফিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁওসহ বিভিন্ন দফতরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন ও দাসিয়ার ছড়াবাসীর সাথে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে : খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭