ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নির্ধারিত সময়ে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। এর মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে।

১১ আগস্ট, রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ফোর্সের এখনও যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত। বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা (পুলিশ) ফোর্সে জয়েন না করেন, তাহলে আমরা ধরে নেবো আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আমি পুলিশের আইজিপি, র‍্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার স্থানে চলে যাবেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল, যা একদমই ঠিক হয়নি। যারা হুকুমদাতা তাদের দেশে না পেলেও বিদেশ থেকে আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ওপর হামলা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলবো না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে।

পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়া হবে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

তিনি বলেন, আন্দোলনের মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মিডিয়ার কারণেই পুলিশের এই অবস্থা। দেশের মিডিয়াকে এভাবে আর চলতে দেওয়া হবে না। এই সময়কালে যদি কোনো মিডিয়া চাটুকারিতা করে তাহলে সেটা বন্ধ করে দেবো। যত চেষ্টাই করুক লাভ হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নির্ধারিত সময়ে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে

আপডেট সময় : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪