ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার,
563
দেশে ‘চলমান সংকট’ থেকে উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে আবারো দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।

খালেদা জিয়া বিএনপি’র প্রতি ’প্রতিহিংসাপরায়ণ’ আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না। এর পরিবর্তে জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে। খালেদা জিয়া বলেন, আমি সরকারকে দমন-নিপীড়ণের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানাচ্ছি। সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত না করায় জাতি ক্ষুব্ধ হচ্ছে।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন লাভের পরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়স্ক প্রবীন নেতা এম কে আনোয়ার যখন কুমিল্লার একটি স্থানীয় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন-তখন তাঁর জামিন বাতিল করে কারগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। একই বিবৃতিতে তাঁর উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করায় প্রতিবাদ ও নিন্দা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন: খালেদা জিয়া

আপডেট সময় : ১২:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫