ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নিরপেক্ষ ব্যক্তিদের ইসিতে চান বিশিষ্ট নাগরিকরা

নিজস্ব প্রতিবেদক: অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এমন নিরপেক্ষ ব্যক্তিদের যেন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, সার্চ কমিটির সদস্যের কাছে এমন সুপারিশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে কর্মপদ্ধতি নির্ধারণে দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩০ জানুয়ারি)। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া বিশিষ্ট নাগিরকরা।

বিকেল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বৈঠক শেষ হয়।

১২ নাগরিক হচ্ছেন-সাবেক বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, নির্বাচন বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজুলল হক ও সাবেক আইজিপি নুরুল হুদা।

শনিবার (২৮ জানুয়ারি) জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ ১২ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয়। এসব নাগরিকের সঙ্গে সোমবার (৩০ জানুয়ারি) বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে যে ৩১টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে তাদেরকে ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য ৫ জন করে নামের প্রস্তাব দিতে চিঠি পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। প্রস্তাবিত নাম মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে জমা দিতে হবে।Search-Committee1

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন।

কমিটির অপর সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার। সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিরপেক্ষ ব্যক্তিদের ইসিতে চান বিশিষ্ট নাগরিকরা

আপডেট সময় : ০২:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭