ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নিজ জেলা সুনামগঞ্জে সুরঞ্জিতের মরদেহ

সিলেট প্রতিনিধি

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সিলেটের পথে রওনা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহবাহী হেলিকপ্টারটি। সোমবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয় হেলিকপ্টারটি।

এর আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ পুরান ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নেয়া হয়। পরে মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয় একটি হেলিকপ্টার। এ সময় সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত, খালাতো ভাই জয়ন্ত সেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন হেলিকপ্টারে ছিলেন।

বেলা ১১টার দিকে হেলিকপ্টারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহ নেয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখাতে ফুল হাতে নিয়ে শত শত মানুষ এই প্রবীণ রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুল ইসলাম, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, ব্যারিস্টার ইমাম প্রমুখ।

শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১২টার দিকে তাকে আবার বিমানবন্দরে নেয়া হয়। সেখানে লাশ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয় হেলিকপ্টারটি।

এখন সুরঞ্জিতের মরদেহ নেয়া হচ্ছে সুনামগঞ্জে। দুপুর একটার দিকে তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল তিনটায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে। এরপর দিরাইয়ে নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে এই রাজনীতিবিদকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নিজ জেলা সুনামগঞ্জে সুরঞ্জিতের মরদেহ

আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭