ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সালিশি বৈঠকে আবদুল বাতেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি নিয়ে একটি সালিশি বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সুলপান্দি গ্রামের মিছির আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল বাতেনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ মীমাংসা করতে রবিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য (মেম্বার) খোকন মিয়ার উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। তখন তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরও কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই আব্দুল বাতেনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭