ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ায় বোর্নো প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে কয়েকজন কৃষককে আটক করে সশস্ত্র গোষ্ঠীরা। পরে গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে। হামলা থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়াদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে খোঁজ চলছে।

হামলার সঙ্গে বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএস সমর্থিত যোদ্ধারা জড়িত বলে ধারণা করছেন প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার।

তিনি বলেন, হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে। একইসঙ্গে বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার।

এদিকে, প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বোকো হারাম গোষ্ঠীটি ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

আপডেট সময় : ১০:১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫