ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল সমাগম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন–ফকিরেরপুল হয়ে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য।

সমাবেশ মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতাও টাঙিয়ে দিয়েছিল। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই বিএনপির লোকজন নিজেরাই কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন।

গ্রেপ্তার এড়াতেই ওই দিনের পর থেকে দলটির কোনো পর্যায়ের নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। শেখ হাসিনা পদত্যাগের খবর জানাজানির পর গত সোমবার বিকেলে ওই কার্যালয়ের মূল ফটকের তালা খুলে বিএনপির নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন।

আজ বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল সমাগম

আপডেট সময় : ০৪:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪