ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নতুন মানবণ্টনে এসএসসি, বেড়েছে পরীক্ষার্থী

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৯৪ হাজার ১শ’ ৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৯ হাজার ৫শ’ ৫৬ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮৪ হাজার ৫শ’ ৮৬ জন।

পরীক্ষার্থীর পাশাপাশি বেড়েছে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রও। গতবছর ১১৫টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছিলো। এবার নতুন ৪টি কেন্দ্র বেড়ে যাওয়ায় মোট ১১৯ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান- এবারের এসএসসি পরীক্ষায় নতুন কিছু নিয়মকানুন রয়েছে। এনসিটিবি কর্তৃক পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তন হওয়ায় সময়ের বিভাজন করা হয়েছে। যা ইতোমধ্যে কেন্দ্র সচিব ও সকল স্কুল প্রধানদের মাধ্যমে পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে।

তাছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। বোর্ডের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ এবং সাধারণ পরিদর্শন টিম পরীক্ষা চলাকালিন সার্বক্ষণিক মাঠে কাজ করবে।

বৃহস্পতিবার থেকে দেশের ৮টি সাধারণ বোর্ড, মাদরাসা অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। ৯৪ হাজার ১শ’ ৪২জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৪১ হাজার ৬শ’৯৯ জন এবং মেয়ে ছাত্রীর সংখ্যা ৫২ হাজার ৪শ’৪৩ জন। ফলে তুলনামূলকভাবে ছাত্রের চেয়ে ১০ হাজার ৭শ’ ৪৪জন ছাত্রী বেশি।

এ বিভাগ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে সিলেট জেলা এবং সবচেয়ে কম শিক্ষার্থী অংশ নিচ্ছে হবিগঞ্জ জেলা থেকে। নগরীসহ এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৮শ’ ৮৩ জন, মৌলভীবাজারে ২০ হাজার ৭শ’ ৩৬ জন, সুনামগঞ্জে ২০ হাজার ১শ’ ৩৩ জন এবং হবিগঞ্জে ১৮ হাজার ৩শ’ ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষার মানবণ্টন পরিবর্তন করায় এবার ১০০ নম্বরের সৃজনশীল (তত্ত্বীয়) অংশে ৭০ (পূর্বে ছিল ৬০) ও এমসিকিউ (বহুনির্বাচনী) ৩০ (পূর্বে ছিল ৪০) নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। একইভাবে বিজ্ঞান বিভাগেও ৪০ ও ৩৫ নম্বরের পরিবর্তে এবার ৫০ ও ২৫ নম্বর করা হয়েছে।

নম্বরবণ্টন পরিবর্তন হওয়ায় সময়ের বিভাজন করা হয়েছে। এবার থেকে ৩০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ২৫ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষার ক্ষেত্রে ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষার ক্ষেত্রে ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি সম্পর্কে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী পরীক্ষার ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় দেওয়া হবে বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সাড়ে ১০টায় বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ওই সময় ১০টা ২৫ মিনিটে বিতরণ করা হবে।

অন্যদিকে, বিকেল বেলার পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় দেওয়া হবে বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। আড়াইটায় বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ওসময় ২টা ২৫ মিনিটে বিতরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নতুন মানবণ্টনে এসএসসি, বেড়েছে পরীক্ষার্থী

আপডেট সময় : ০৬:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭