ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নগরীর মাছিমপুরে জুয়ার আসরে মেয়র আরিফের হানা, উচ্ছেদ অবৈধ স্থাপনা

নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মাছিমপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়া জুয়ার আসরে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের টিম নিয়ে সেখানে উচ্ছেদের জন্য যান।এসব স্থাপনা ভাঙতে গেলে দখলকারীরা নিজেই সেগুলো সড়িয়ে নেয়।

জানা যায়- উপশহর পয়েন্ট থেকে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও সিলেট ল’ কলেজের পাশদিয়ে মাছিমপুর থেকে চালিবন্দর যাওয়ার রাস্তার পাশে বেশকয়েকটি অবৈধ স্থাপনা গড়ে উঠে। বাঁশ ও টিনের তৈরী এসব ঘরগুলোতে শুরু হয় ভারতীয় তীর খেলা ও ঝান্ডিমুন্ডাসহ কয়েক ধরনের জুয়া।

সম্প্রতি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাগুলো পরির্দশনে গেলে এলাকার লোকজন এসব জুয়ার আসরের ব্যপারে ব্যবস্থা নিতে মেয়রকে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে গত রবিবার মেয়র আরিফ সেখানে উপস্থিত হয়ে এসব বন্ধ করে ২৪ ঘন্টার মধ্যে স্থাপনা সড়িয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু দখলকারীরা এসব স্থাপনা সড়িয়ে না নেওয়ায় সোমবার নিজেই লোকজন নিয়ে সেগুলো উচ্ছেদে যান।

সিসিকের কর্মীরা সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথেই নিজ উদ্যোগে এসব স্থাপনা সড়িয়ে নেন দখলকারীরা।এদিকে দীর্ঘদিন ধরে চলা এসব জুয়ার আসর উচ্ছেদ করায় মেয়র আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।তারা বলেন- পুলিশ এসব এলাকায় টহল দিলেও তাদের সামনেই চলছিল এসব জুয়া। মেয়রের উদ্যোগে সেগুলো উচ্ছেদ হওয়ায় তারা কৃতজ্ঞ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নগরীর মাছিমপুরে জুয়ার আসরে মেয়র আরিফের হানা, উচ্ছেদ অবৈধ স্থাপনা

আপডেট সময় : ০১:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮