ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া কোনো কোনো মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

‘সবার আগে বাংলাদেশ’ স্টিকারে মোড়ানো বাসে চড়ে বগুড়া নাজ গার্ডেন থেকে শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান।

রওনা দিয়ে দুটি পথসভার পর সিরাজগঞ্জের নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তিনি। তারপর বিকেল ৫টা ২০ মিনিটে টাঙ্গাইলের বাইপাসে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান।

সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের সামনে শপথ একটাই। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত দেশে রূপান্তর করা। যদি দেশকে গড়তে হয়, ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬