ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

নিউজ ডেস্ক:: অবশেষে বর্তমান সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। সোমবার কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের কর্মকর্তাদের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করে আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ শাখা-১।

দীর্ঘ দিন ধরে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণির মর্যাদার দাবি জানিয়ে আসছিলেন। গত ১৯ জুন বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বেতন গ্রেড উন্নীতের প্রস্তাব অনুমোদন করে।

এতদিন দশম গ্রেডে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১২,৫০০-৩৪,২৪০ টাকা মূল বেতন পেতেন। বেতন গ্রেড উন্নীত হওয়ায় এখন ১১তম গ্রেডে তাদের মূল বেতন দাঁড়িয়েছে ১৬০০০-৩৮৬৪০ টাকা।

বেতন গ্রেড উন্নীতের শর্তে বলা হয়েছে, সরাসরি নিয়োগে এসএসসি পাসসহ কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছরমেয়াদী কৃষি ডিপ্লোমাধারী হতে হবে।

নিয়োগের এই যোগ্যতা কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নিয়োগ বিধিমালা ও চাকরি প্রবিধানমালার তফসিলে যথাশিঘ্র অন্তর্ভুক্ত করতে হবে বলে আদেশে বলা হয়েছে। বেতন গ্রেড উন্নীতের এই আদেশ ২২ অক্টোবর থেকেই কার্যকর ধরা হয়েছে।

বেতন কাঠামো অনুযায়ী, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদটি তৃতীয় শ্রেণির হওয়ায় এসব পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ হত। পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এসব পদে নিয়োগ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

আপডেট সময় : ০৪:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮