ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দেশে গণতন্ত্র না থাকলে মৌলবাদ ও উগ্রবাদের জন্ম হয়: বদিউল আলম

পিরোজপুর প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মৌলবাদ ও উগ্রবাদের জন্ম হয়।

আজ রোববার সকাল ১০টায় পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বদিউল আলম এসব কথা বলেন।

এ দেশের নির্বাচন ব্যবস্থায় কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত বলে মত দেন সুজন সম্পাদক। তিনি বলেন, ‘আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখব, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মৌলবাদ হয়, উগ্রবাদ হয়, ধর্মীয় উগ্রবাদ হয়। আমরা আমাদের গণতন্ত্র ব্যবস্থা যদি সুসঙ্গত না করি, আমার যদি আমাদের রাজনৈতিক বিরোধগুলো মীমাংসা না করি, আমরা যদি এই উগ্রবাদী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তাই এই ব্যাপারে আমি শঙ্কিত। জানি না, আপনাদের কোনো আশঙ্কা আছে কি না। তাই এই আশঙ্কার কারণে আমি বিভিন্ন জায়গা গিয়ে কথা বলি।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন। সুজন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দেশে গণতন্ত্র না থাকলে মৌলবাদ ও উগ্রবাদের জন্ম হয়: বদিউল আলম

আপডেট সময় : ০৮:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭