ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘দেশের প্রতিটি মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার’

স্টাফ রিপোর্টার,
616
ভূমির মালিকানার সঙ্গে জড়িত দেশের প্রতিটি মানুষকেই কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হয় বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রবিবার সকালে রাজধানীর ধামমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমের পরিধি অত্যন্ত ব্যাপক। এর সঙ্গে দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। আর ভূমির মালিকানার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকেই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে।’

এ সময় ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

ভূমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম, ডেপুটি প্রোগ্রামার নিহার রঞ্জন রায় ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা এই গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেন।

এ সময় টিআইবির উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘দেশের প্রতিটি মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার’

আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫