ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দুবাইয়ের স্মার্ট পাম গাছে মোবাইল চার্জ

750
দুবাইয়ের সমুদ্র সৈকতে লাগানো হচ্ছে স্মার্ট সোলার পাম গাছ। এই গাছ থেকে অবশ্য কোন তেল প্রদাণকারী ফল পাওয়া যাবে না। তার বদলে মিলবে মোবাইল চার্জ দেয়া সহ ওয়াই-ফাই জোনের সুবিধা। ১৯.৫ ফুট লম্বা গাছটি নয়টি পাতার মত দেখতে সোলার প্যানেল নিয়ে গঠিত যা প্রতি ঘণ্টায় ৭.২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম!

দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের কাছে এবং জাবিল পার্কে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এমন দুটি পাম গাছ। এই প্রতিটি গাছের সঙ্গে রয়েছে ওয়াই-ফাই হটস্পট, আটটি মোবাইল-ল্যাপটপ চার্জ দেয়ার স্টেশন এবং স্থানীয় আবহাওয়া বা ট্রান্সপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য প্রদাণকারী একটি টাচস্ক্রিন প্যানেল।

দুবাইয়ের ডি-আইডিয়া কোম্পানী এই স্মার্ট পাম গাছটি তৈরি করেছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে এটিএম বুথ এবং ইউটিলিটি বিল পরিশোধের জন্য এই পামগাছটি ব্যবহার করার কথা ভাবছেন তারা। কোম্পানীটির সিইও ভিক্টর নেলেপা বলেন, “এই স্মার্ট পাম গাছটিকে আরো বিভিন্ন কাজে ব্যবহারের কথা ভাবছি আমরা। আমাদের টেকনিশিয়ানরা কাজ করে যাচ্ছেন বেশ কিছু নতুন সম্ভাবনা নিয়ে। আশা করছি ভবিষ্যতে বিদ্যুৎ শক্তি উৎপাদনের পাশাপাশি বিশুদ্ধ পানি প্রদাণ এবং বায়ু শোধনেও কাজ করবে আমাদের স্মার্ট পাম গাছ।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দুবাইয়ের স্মার্ট পাম গাছে মোবাইল চার্জ

আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫