ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অবশেষে মুখ খুললেন সেই এএসআই এরশাদ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে আটক ব্যক্তিদের ফুটেজ নিতে গিয়ে দুই গণমাধ্যম কর্মী মারধরের শিকার হওয়ায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কনস্টেবল থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাসে পদোন্নতি পেয়ে থানা পর্যায়ে পোস্টিং হওয়া এই এএসআই এখনো শাহবাগ থানার অন্যান্য পুলিশ অফিসারদের সাথে তার ঠিকমতো পরিচয়ও হয়নি। কিন্তু এটিএন নিউজের দুই সাংবাদিককে নির্যাতন করে এরশাদ চলে আসেন আলোচনার টেবিলে।

onmr২০০৬ সালের ৩১ অক্টোবরে কনস্টেবল হিসেবে গাইবান্দা জেলা থেকে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এরশাদ মণ্ডল। সর্বশেষ রাজারবাগ পুলিশ লাইনে অস্ত্রভাণ্ডারে কনস্টেবল হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন। গত ডিসেম্বরে (২০১৬) এএসআই পদোন্নতি পেয়ে ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় আসেন।

শাহবাগ থানার কয়েকজন এসআই, এএসআইয়ের সাথে কথা বলে জানা যায় অনেকেই তাকে চিনেও না। শুধু জানেন এরশাদ নামে একজন এএসআই হিসেবে যোগদান করেছে। কে সেই এরশাদ পরিচয়ও হয়নি।

এই থানায় কর্মরত একজন এসআই সাংবাদিকের ওপর আক্রমণ করায় ক্ষোভ প্রকাশ করে জানান, সদ্য পদোন্নতিতে কনস্টেবল থেকে এএসআই হয়ে আসছে। পদোন্নতির ভারে বিভোর। র‌্যাংকের মর্যাদাটা কি বুঝতে পারছে না।

journalist-assult-in-bd-2_37803_1সাংবাদিক নির্যাতনের ব্যাপারে এরশাদ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্যাতনের কথা অস্বীকার করে জানান, আমি সাংবাদিক ভাইকে মারি নাই, তাকে সেইভ করার জন্য আগলিয়ে রাখছিলাম। পেছন থেকে আমাকে ধাক্কা দিলে আমি সাংবাদিক ভাইয়ের ওপর পড়ে যায়। সেই সময়ে আমি ক্যামেরা বন্দি হয়ে যাই। আমি কোনো অন্যায় করিনি।

‘কোনো অন্যায় করেননি, তাহলে নিজের পায়ের বুট দিয়ে লাথি মারা হচ্ছিল ছবিতে আপনাকে স্পষ্ট দেখা যাওয়ার পরও কেন অস্বীকার করছেন’ এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে তিনি বলেন, আমি পরিস্থিতির স্বীকার হয়েছি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতালপালনকারী দুই জনকে আটক করে পুলিশ। এই ফুটেজ নেওয়ার সময় এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশের ১৫-২০ জন সদস্য। এই ঘটনার পর শাহবাগ এএসআই এরশাদ মণ্ডলকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। সাংবাদিকদের মারধরের অভিযোগ আমলে নিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অবশেষে মুখ খুললেন সেই এএসআই এরশাদ

আপডেট সময় : ০৪:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭