ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দুই মামলায় রিজভীর জামিন

স্টাফ রিপোর্টার,
623
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও আশিষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

রিজভীর আইনজীবীরা বলেন, ১৯টি মামলায় রুহুল কবির রিজভীকে গ্রেফতার দেখানো হয়েছিল। মতিঝিল থানার দুই মামলাসহ সবগুলোতে হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। তবে এর মধ্যে দুটি মামলায় আপিল বিভাগে জামিন স্থগিত আছে। ফলে তিনি মুক্তি পাচ্ছেন না।

গত ৩১ জানুয়ারি ভোররাতে গ্রেফতারের পর রিজভীকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতের নির্দেশে শনিবার তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দুই মামলায় রিজভীর জামিন

আপডেট সময় : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫