ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দিপাইয়ে আলোকিত ওল্ড ট্র্যাফোর্ড

স্পোর্টস ডেস্ক ,
549
লুইস ভ্যান গালের আস্থার প্রতিদান দিলের মেম্ফিস দিপাই। চলতি মওসুমের শুরুতে ৩১ মিলিয়ন পাউন্ড খরচ করে ডাচ্‌ এ স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন মওসুমের প্রথম দুই ম্যাচ খেলেছেন। তবে গোল করতে পারেননি। কিন্তু ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের প্লে অফে কড়ায়-গণ্ডায় পূরণ করে দিলেন তা। ২১ বছর বয়সী এ ডাচ্‌ স্ট্রাইকারের আলোয় আলোকিত হলো পুরো ওল্ড ট্র্যাফোর্ড। বেলজিয়ামের ক্লাব ব্রুজকে মঙ্গলবার ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর তিনটি গোলেই অবদান তরুণ দিপাইয়ের। ওল্ড ট্র্যাফোর্ডে দুটি গোল করার পাশাপাশি অন্য গোলটিতে অ্যাসিস্ট করেন তিনি। আগের দুই ম্যাচে এক নম্বর স্ট্রাইকার ওয়েইন রুনির পেছনে খেলানো হয় তাকে। কিন্তু এদিন তার জায়গা বদল করে বাঁ-দিকে খেলান কোচ ভ্যান গাল। আর কোচের সিদ্ধান্তের যৌক্তিকতার প্রমাণ দেন প্রথম ম্যাচেই। এদিন ম্যাচের ৮ মিনিটে অবশ্য ধাক্কা খায় ইংলিশ জায়ান্ট ম্যানইউ। গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ম্যানইউর মাইকেল ক্যারিক। তবে ১৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মেম্ফিস দিপাই। ২৫ গজ দূর থেকে তার নেয়া শটটি ছিল অসাধারণ। ম্যানইউতে খেলার ১৬৩ মিনিটে তিনি প্রথম গোল করলেন। এ ক্ষেত্রে ৭ নম্বর জার্সি পরে তিনি সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে। ২০০৩-০৪ মওসুমে ম্যানইউতে খেলার ৪৮৯ মিনিট পর প্রথম গোল পান সাত নম্বর জার্সি পরিহিত ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ট্রেডমার্ক এ জার্সি পরে ম্যানইউকে সবচেয়ে দ্রুততম সময় ৫৯ মিনিটেই গোল করেন ডেভিড বেকহ্যাম। ডি-বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা মঙ্গলবার ফের দেখালেন দিপাই। ক্যারিয়ারে সর্বশেষ ৩০ গোলের ৯ গোলই করলেন ডি-বক্সের বাইরে থেকে। ইংলিশ এ জায়ান্ট ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে ম্যানইউকে এগিয়ে দেন দিপাই। আর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে রেড ডেভিলদের বড় জয় নিশ্চিত করেন মারুয়ান ফেলাইনি। স্বদেশী ক্লাবের বিপক্ষে তার এ গোলে বল যোগান দেন তরুণ দিপাই। একই ম্যাচে দুই গোল ও এক গোলে অ্যাসিস্ট করার ঘটনা ম্যানইউতে সর্বশেষ ঘটেছিল ২০১৩ সালে। সেবার ওয়েইন রুনি এই কাজটি করেন। আর তার আগে ২০০৯ সালে বর্তমান রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানইউর হয়ে তিন গোলে অবদান রাখেন। মঙ্গলবার ক্লাব ব্রুজকে দাঁড়াতেই দেয়নি ম্যানইউ। তারা ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে। আর প্রতিপক্ষের গোলমুখে ম্যানইউর ১৯ শটের বিপরীতে ক্লাব ব্রুজ মাত্র এক শট নিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

দিপাইয়ে আলোকিত ওল্ড ট্র্যাফোর্ড

আপডেট সময় : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫