ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দিনের আট ঘণ্টা টিভি দেখে কাটান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:: দিনে কমপক্ষে ৪ ঘণ্টা টিভি দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কখনও কখনও এই সময় ৮ ঘণ্টায়ও পৌঁছায়।তবে মজার ব্যাপার হচ্ছে,তিনি বেশি টিভি দেখেন না বলে নিজেই দাবি করেছেন।আবার যেসব নিউজ চ্যানেলকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন সেগুলোই বেশি দেখেন তিনি।চ্যানেলগুলোর মধ্যে রয়েছে সিএনএন ও ফক্স নিউজ।ট্রাম্পের ঘনিষ্ঠজনরা এ তথ্য নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে ওঠেন ট্রাম্প।ঘুম থেকে ওঠার পরই সিএনএন দেখা শুরু করেন।এরপরই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি দেখেন তিনি।তার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’।এছাড়া শন হ্যানিটি, লরা ইনগ্রাহাম এবং জিনিন পিরোর প্রাইম-টাইম শোগুলো পছন্দ করেন ট্রাম্প।তবে সিএনএনের ডন লেমনের উপস্থাপনায় অনুষ্ঠানটি খুবই অপছন্দ করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের টেলিভিশন রিমোট ধরার অনুমতি রয়েছে কেবল ট্রাম্প ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যদের।এর বাইরে আর কাউকে রিমোট ধরতে দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, ব্যস্ততার কারণে হোয়াইট হাউসে তিনি বেশিক্ষণ টেলিভিশন দেখতে পারেন না।

এ সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বাস করুন আর নাই করুন, ওয়াশিংটন কিংবা নিউইয়র্কে থাকাকালে আমি বেশি টিভি দেখি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দিনের আট ঘণ্টা টিভি দেখে কাটান ট্রাম্প

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮