ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দাউদকে ধরতে পাকিস্তানে অভিযানের ইঙ্গিত ভারতের

1036
দাউদ ইব্রাহিমকে ধরতে পাকিস্তানে অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে ভারত সরকারের। বেসরকারি টিভি চ্যানেল আজতক-এ দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির তথ্য প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাথোড়। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া। রাজ্যবর্ধন বলেন, ভারতের শত্রুদের শান্তিতে থাকা উচিত নয়। তাদের জানা উচিত মোদি সরকার প্রতি মুহূর্তে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার উপায় চিন্তা করছে। কি ধরনের পদক্ষেপ সরকার বিবেচনা করছে তা স্পষ্ট করেননি তিনি। তবে তিনি বলেছেন, এগুলো টিভিতে আলোচনার বিষয় নয়। পদক্ষেপ নেয়া হলে তা সবাই জানতে পারবে। গোপন কোন অভিযান চালানো হবে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সেটা করতে পারি কিন্তু সেক্ষেত্রে আগাম কোন প্রচারণা চালানো হবে না। অভিযানের পরও তা হতে পারে নাও পারে। গোপন অভিযান হবে না বিশেষ অভিযান হবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর এটা নির্ভর করে। রাথোড় আরও বলেন, বিশেষ অভিযান পরিচালিত হওয়ার পর জানানো হয়। এটা নির্ভর করে সরকার কখন সেটা করবে। কে জানে হয়তো এটা এখনই হচ্ছে বা হচ্ছে না। কিন্তু সেটা সবাই জানবে হওয়ার পরে। এদিকে, রাজ্যবর্ধনের ওই সাক্ষাৎকার নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর টুইটার বার্তায় ‘গোপন অভিযান’ সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। এক টুইটে তিনি বলেন, ‘আমার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দাউদকে ধরতে পাকিস্তানে অভিযানের ইঙ্গিত ভারতের

আপডেট সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫