ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দাঁত ব্রাশ না করায় মায়ের লাথিতে মেয়ের মৃত্যু

নোহেলি আলেকজান্দ্রা মার্টিনেজ হার্নান্দেজ, বয়স মাত্র চার। মা আইরিস হার্নান্দেজ রিভাস (২০) তাকে দাঁত ব্রাশ করতে বলেন।

কিন্তু নোহেলি তা না করায় লাথির পর লাথি মারতে থাকেন মা। পেটে একটার পর একটা লাথিতে শেষ পর্যন্ত ছোট্ট নোহেলি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্রেইথার্সবার্গে গত মাসে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা গেছে নোহেলি। দ্য ওয়াশিংটন পোস্টের।

প্রথমে অবশ্য মা রিভাস জানান, তার মেয়ে গোসলের জন্য বাথরুমে যায়। প্রায় ১৫ মিনিট পরে তিনি গিয়ে দেখেন মেয়ে বাথরুমে মুখ থুবড়ে পড়ে আছে।

কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে মা রিভাসই নোহেলিকে হত্যা করেছে।

পুলিশের ভাষ্য, মেয়ের এমন অবস্থায়ও মা প্রায় দেড় ঘণ্টা পর ৯১১ ফোন করে সাহায্য চান।

গুরুতর আহত নোহেলিকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসকরা দেখতে পান, নোহেলির শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথা গুরুতর জখম।

এরপর চিকিৎসকরা নোহেলিকে ওয়াশিংটন ডিসির জাতীয় শিশু কেন্দ্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাবা মো. হার্নান্দেজ রিভাস মেয়েকে সেখানে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার নোহেলির মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মেয়ে ব্রাশ না করায় রাগান্বিত হয়ে মা রিভাস তার তলপেটে অন্তত ২০টি লাথি মারেন।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন, তিনি নোহেলির মাথায় আঘাত করেন। এরপর সে পড়ে গেলে আবারও উঠিয়ে লাথি দিলে দেয়ালে গিয়ে মাথা লাগে।

রিভাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম শ্রেণীর শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দাঁত ব্রাশ না করায় মায়ের লাথিতে মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭