ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু, চলবে ৯ মার্চ পর্যন্ত

ঢাকা: দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আজ রোববার বিকেল ৪টা ০৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত এ অধিবেশন চলবে বলে বৈঠকের আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়েছে।

অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে স্বাগত জানানোর পাশাপাশির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া দেওয়া হয়। এবারের সংসদে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন, তারা হলেন আব্দুল মতিন খসরু, শামসুল হক টুকু, এনামুল হক, ফখরুল ইমাম ও বেগম হোসনে আরা লুৎফা ডালিয়। স্পিকার ও ডেপুটি স্পিকরের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধবেশনে সভাপতিত্ব করবেন।

এরপর চলতি সংসদের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনসহ সাবেক একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যূতে সংসদে শোকপ্রস্তাব আনা হয়।

অধিবেশনের আগে বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৈঠকে চলতি অধিবেশন আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। স্পিকার চাইলে এই অধিবেশন বাড়াতে বা কমাতে পারবেন। প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু, চলবে ৯ মার্চ পর্যন্ত

আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭