ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দক্ষিণেও সানির শরীরী জাদুর উত্তাপ

1228
বলিউডে নিজেকে প্রমাণের জন্য লড়েই যাচ্ছেন অভিনেত্রী সানি লিওন। তবে এবার শুধু বলিউড নয়। দক্ষিণের কন্নড়ে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। সেখানেও শরীরী জাদুতে উত্তাপ ছড়াবেন সানি এমনটাই ধারণা সবার। ভারতের কন্নড়ে ‘লাভ ইউ আলিয়া’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ইন্দ্রজিত লঙ্কেশের পরিচালনায় এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সানিকে। ছবির গানের শুটিং চলছে। এরই মধ্যে ‘কামাক্ষি’ নামের একটি গানের কাজ শেষ হয়েছে। আর তাতে সানির পারফর্ম্যান্স আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ কন্নড় নির্মাতা ইন্দ্রজিত। গানের মাঝে বেশ কিছু দৃশ্যে সানিকে অনেকটা খোলামেলাভাবে উপস্থাপন করা হয়েছে বলে নির্মাতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন। শুধু তাই নয়, বলিউডের পর এবার দক্ষিণী ছবিতেও রগরগে উপস্থিতি থাকছে সাবেক এ পর্নো তারকার। এ নিয়ে দক্ষিণের পাশাপাশি পুরো সিনে দুনিয়ায় তোলপাড় লেগে গেছে ইতিমধ্যেই। নির্মাতা সে সাক্ষাৎকারে বলেছেন, সানির কাজে আমি মুগ্ধ। ছবির একটা গান ‘কামাক্ষি’ শুট হয়ে যাওয়ার পরেও আমরা চার বার পরিবর্তন করার পরিকল্পনা করেছিলাম। সানি একটুও বিরক্ত না হয়ে সময়ের মধ্যে পুরো কাজটাই তুলে দিয়েছেন। আর তার অসাধারণ পারফর্ম্যান্সে পুরো শুটিং ইউনিট দারুণ খুশি। বলিউডের ছবিতে বেশ খোলামেলাভাবে দেখেছি সানিকে। দক্ষিণী ছবিতেও এর ব্যতিক্রমটা ঘটছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দক্ষিণেও সানির শরীরী জাদুর উত্তাপ

আপডেট সময় : ০৮:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫