ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

থিরিমান্নেকে জরিমানা

খেলাধুলা প্রতিনিধি,
628
চলমান কলম্বো টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্ত মেনে না নিয়ে বিরক্তি প্রকাশ করায় তাকে জরিমানা করা হয়।

ম্যাচের ৮৫তম ওভারে ভারতের পেসার ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বামহাতি ব্যাটসম্যান থিরিমান্নে। ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হলে আম্পায়ার তাকে আউট বলে সিদ্ধান্ত দেন। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বেশ কিছুক্ষণ ব্যাটিং ক্রিজে দাঁড়িয়েও থাকেন তিনি। যা আইসিসির কাছে সঠিক পন্থা বলে মনে হয়নি।

আইসিসি এক বিবৃতিতে জানায়, আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.১.৫ ধারা লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হয়েছেন থিরিমান্নে। এ কারণে তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

তবে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন থিরিমান্নে। ফলে, আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

প্রথম ইনিংসে থিরিমান্নে ১৬৮ বলে ৬২ রান করে আউট হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

থিরিমান্নেকে জরিমানা

আপডেট সময় : ০৬:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫