ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

থাইল্যান্ডে বোমা তৈরির আরও সরঞ্জাম উদ্ধার, দুই সন্দেহভাজনের খোঁজে পুলিশ

স্টাফ রিপোর্টার,
820
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আরেকটি ফ্ল্যাট থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা আরও জানিয়েছেন, নতুন দুই সন্দেহভাজনকে খুঁজছেন তারা। এর একজন ২৬ বছরের নারী ওয়ানা সুয়ানস্যান। তার ছবিও প্রকাশ করা হয়েছে। অপর ব্যক্তির পরিচয় অজ্ঞাত। তার স্কেচ প্রকাশ করেছে পুলিশ। ব্যাংকক বোমা বিস্ফোরণ ঘটনায় এবারই প্রথম কোন সন্দেহভাজনের নাম ঘোষণা করলো থাই পুলিশ। এক টিভি সম্প্রচারের জাতীয় পুলিশের মুখাত্র প্রায়ুত থাভোর্নসিরি এসব তথ্য দেন। তিনি আরও জানান, দ্বিতীয় যে ব্যক্তিকে তারা খুজছে সে ওই ফ্ল্যাটেই থাকতো। সে কোন দেশের নাগরিক তা অজানা। ওই ফ্ল্যাটে ফার্টিলাইজার, গান পাউডার, ডিজিট্যাল ঘড়ি ও রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত গাড়ি পাওয়া গেছে তার অংশগুলো বিস্ফোরণের জন্য ব্যাবহার করা যায়। প্রায়ুত বলেন, এগুলো বোমা তৈরির সরঞ্জাম। আর বোমা তৈরি করতে না চাইলে কেউ ইউরিয়া সার আর গানপাউডার ঘরে রাখে না। তিনি আরও জানান, পুলিশ আরও ৩-৪টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। কিন্তু তিনি বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

থাইল্যান্ডে বোমা তৈরির আরও সরঞ্জাম উদ্ধার, দুই সন্দেহভাজনের খোঁজে পুলিশ

আপডেট সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫