ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তুরাগ নদী ও উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিশ্ব ইজতেমার ময়দান দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনার পর তুরাগ নদী ও উত্তরা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে সেই নিষেধাজ্ঞা।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে। সংঘর্ষে প্রাণ হারান তিনজন, পাশাপাশি আহত হন উভয়পক্ষের শতাধিক লোক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তুরাগ নদী ও উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫