ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তিন মাস পর বিমানে চড়বেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:: যাত্রাপথে ফ্লাইটে ত্রুটিতে জরুরি অবতরণের তিন মাস পর আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ মার্চ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ৭৭৭-৩০০ মডেলের চার্টার্ড এয়ারক্রাফটে ঢাকা থেকে সরাসরি ইন্দোনেশিয়া যাবেন প্রধানমন্ত্রী। তিনি ফিরবেনও বিমানের একটি ফ্লাইটে। ৮ মার্চ ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়া কমার্শিয়াল ফ্লাইট ইন্দোনেশিয়ায় গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি দেশে ফিরবে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমান বন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে মামলায় আসামি হয়ে কারাগারে যান তারা। ওই ঘটনার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসে এবং মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে জার্মানি সফরে দুটি বিদেশি এয়ারলাইন্সে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তিন মাস পর বিমানে চড়বেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭