নিউজ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ আবারো বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
বিকেল ৩টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্য চার নির্বাচন কমিশনার ও কমিশন সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা শেষ করে কাল আবারো বৈঠকে বসবে নির্বাচন কমিশন। কাল তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধির নাম 