ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সুযোগ নেই। আদালত দ্বারা বাতিল হওয়ার পরে অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকার গঠনের আর কোনো জায়গা নেই।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপির উদ্দেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যারা নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব উত্থাপন করছেন, তারা কার্যত নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছেন। দেশকে সাংবিধানিক সংকটের ভেতরে ঠেলে দিতে চাচ্ছেন।

এ সময় ইনু আরও বলেন, নির্বাচনের সময় সরকারকে কীভাবে সাহায্য করা যায়, তা নিয়ে পরামর্শ-আলোচনা হতে পারে। কিন্তু শেখ হাসিনার নির্বাচিত সরকারকে বাতিল করে দিয়ে একটি অনির্বাচিত সরকারের প্রস্তাবট অসাংবিধানিক, চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক। এটা জাতীয় সংসদ নির্বাচনটা ভণ্ডুল করার একটি মহা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের সময় নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত থাকেবে। ওই সময় সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭