ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঢাবিতে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই

স্টাফ রিপোর্টার,
683
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় একবারই অংশগ্রহণের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাবি কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত গতকাল সোমবার বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা। জুন মাসে হাইকোর্ট ওই রিট আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারীরা। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল ওই আবেদন খারিজ করে দেন।

আদেশের পর আপিলকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এখতিয়ার আছে সিদ্ধান্ত সংশোধন ও পরিবর্তন করার। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই বলে হাইকোর্ট আমাদের রিট আবেদন খারিজ করে দিয়েছিল। আগের দুই বছরের শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা লিভ টু আপিল করেছিলাম। আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছে। এর ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সে সময় টানা কয়েক দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশনের মতো কর্মসূচি পালন করেন। পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ভর্তিচ্ছু ২৬ শিক্ষার্থীর অভিভাবক। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল কেন বে-আইনি ঘোষণা এবং আগের মতো ভর্তির সুযোগ রেখে নতুন করে সিদ্ধান্ত কেন দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।

গত ৮ জুন হাইকোর্ট জারিকৃত রুল খারিজ করে দিয়ে ঢাবির সিদ্ধান্ত বহাল রাখে। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারা। আপিলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাবির পক্ষে অ্যাডভোকেট এএফএম মেসবাহ উদ্দিন ও আপিলকারীদের পক্ষে সুব্রত চৌধুরী শুনানি করেন। শুনানি নিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঢাবিতে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই

আপডেট সময় : ১০:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫