ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ঢাকা-সিলেট মহাসড়কে ৪ যুবকের ক্ষতবিক্ষত লাশ

নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে চার যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে হবে।

আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা বলতে পারেনি পুলিশ।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর নিহতদের মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে।ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।নিহতেরা ডাকাত কিনা, তা নিয়েও তদন্ত চলছে। চারজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ঢাকা-সিলেট মহাসড়কে ৪ যুবকের ক্ষতবিক্ষত লাশ

আপডেট সময় : ১০:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮