ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঢাকা সফর শেষে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

নিজস্ব প্রতিবেদক: উষ্ণ আতিথেয়তায় তিনদিনের ঢাকা সফর শেষে শুক্রবার ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

দুপুর ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফুলের শুভেচ্ছা জানান।

গত বুধবার প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকা পৌঁছান মাহমুদ আব্বাস। গত বছর জাপান ও জর্ডান সফরের সময় ঢাকা বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মাহমুদ আব্বাস সাভারে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মত‌্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব‌্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজেও অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঢাকা সফর শেষে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭