ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ঢাকা দক্ষিণ সিটিতে ডিজিটালাইজড অ্যাটেনডেন্স চালু

স্টাফ রিপোর্টার,
718
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডিজিটালাইজড অ্যাটেনডেন্স সফটওয়ার সিস্টেম চালু করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এতে করে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং তাদের দপ্তরে নির্ধারিত সময়ে আসা-যাওয়া মনিটর করা সহজ হবে।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট সিটি কর্পোরেশন গড়ে তোলার অংশ হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে।’

তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মধ্য দিয়ে নগরবাসীর নাগরিক স্বাচ্ছন্দ্য বিধানে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘আমরা সকলে সচেষ্ট হলেই কেবল আমাদের প্রিয় এ নগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে।’

এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খানসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে নগর ভবনের ২টি অঞ্চলসহ কেন্দ্রীয়ভাবে সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী মিলে ১ হাজার ৮৫ জন নিবন্ধিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৩টি হাসপাতাল ও ৩টি আঞ্চলিক কার্যালয়ে এ ডিজিটাল সিস্টেম চালু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ঢাকা দক্ষিণ সিটিতে ডিজিটালাইজড অ্যাটেনডেন্স চালু

আপডেট সময় : ০৮:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫