ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরণ ভূঁইয়া, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন, মাহমুদুর রহমান সৈকত, আব্দুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা ও সুজন।
প্রসঙ্গত, ২১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মামুন, রাসেল ও কাজল নামে তিনজন আহত হন। ‘হিরণ গ্রুপে’র ওপর হঠাৎ হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় ‘রাজু গ্রুপ’। ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর করে হামলাকারীরা, আগুন ধরিয়ে দেয় সাতটি মোটর সাইকেলে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পাসে দু’টি গ্রুপ তৈরি হয়েছে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কমিটির আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, অন্য গ্রুপের নেতৃত্বে হিরণ ভূঁইয়া। এর মধ্যে ‘রাজু গ্রুপে’র সমর্থকদের একাংশ ক্যাম্পাসে থাকলেও আরেক অংশ ক্যাম্পাসের বাইরে থাকে।
দীর্ঘদিন কমিটি না থাকার পর গত ১৭ নভেম্বর ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক রাজু ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন। কমিটি গঠনের কিছুদিন পর তিনি ক্যাম্পাসে আসেন। কিন্তু ‘হিরণ গ্রুপে’র কারণে তার সমর্থকদের অনেকেই ক্যাম্পাসে ঢুকতে পারেননি। নিজের সমর্থকদের ক্যাম্পাসে ঢোকানোর বিষয়ে কয়েক দফা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন রাজু। কিন্তু তাতে কাজ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিতে হামলা করে ক্যাম্পাসে অবস্থান নেয় ‘রাজু গ্রুপ’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭