ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সোমবার ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। তিনদিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রে জানা গেছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর একটি প্রতিবেদন তৈরি করতে চায় জাতিসংঘ। এখানকার পরিস্থিতি তুলে ধরে সমস্যা সমাধানে সুপারিশও করবে সংস্থাটি।

সূত্র জানায়, ইয়াংহি লি ঢাকায় আসার পরে কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও বৈঠক হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে নেওয়ার বিষয়েও বিস্তারিত জানবেন ইয়াংহি লি।

এর আগে ১০ থেকে ২১ জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি মিয়ানমার সফর করে মিয়ানমারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭