ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ঢাকাগামী বিমানে পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার বার্তা আসে

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তাটি দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া, এটি কোনো হুমকি নয়।

সূত্রটি আরও জানায়, বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। বিস্ফোরক কারা রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

বার্তাটি পাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আড়াইশ যাত্রীর নিরাপত্তায় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিকে জরুরি অবতরণ করায়। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়।

এর আগে রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পাওয়া বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদেরকে টার্মিনাল ভবনে রাখে কর্তৃপক্ষ। সেসময় যাত্রীদের ইমিগ্রেশন বন্ধ করে দিয়ে পুরো বিমান ও যাত্রীদের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তল্লাশি করে কোনো বোমা, বোমা সদৃশ ও বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ঢাকাগামী বিমানে পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার বার্তা আসে

আপডেট সময় : ০৯:২৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫