ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ডুবোজাহাজে চড়ে কৃষ্ণসাগরে অভিযান চালালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ
538
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষুদে ডুবোজাহাজে চড়ে কৃষ্ণসাগরের তলদেশে অভিযান চালিয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপের কাছে অতীত কালে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ পরিদর্শনের জন্য গতকাল এ অভিযান চালান তিনি।

নেদারল্যান্ডের তৈরি ক্ষুদে ডুবোজাহাজ নিয়ে সাগরের ৮৩ মিটার গভীরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী সাভেস্তোপোলের কাছে কৃষ্ণসাগরের তলদেশে তার এ অভিযান ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল। ক্রিমিয়ার অতীতকালের বাণিজ্য পথ নিয়ে রাশিয়ান জিওগ্রাফিক সোসাইটির গবেষণার অংশ হিসেবে এ অভিযানে নামেন পুতিন।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ৪০ সেন্টিমিটার কাদায় ঢেকে থাকায় ডুবে যাওয়া জাহাজটি পুরোপুরি দেখা বেশ কষ্টসাধ্য ছিল। ২৭ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা এবং ১৩ থেকে ১৫ মিটার দীর্ঘ জাহাজটির মাটির তৈরি পানির পাত্রসহ নানা জিনিস চারধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও জানান তিনি।

কৃষ্ণসাগরের উত্তরের তলদেশে এ জাতীয় ধ্বংসাবশেষ খুব একটা পাওয়া যাবে বলে মনে করেন না উল্লেখ করে পুতিন বলেন, বিশেষজ্ঞরা জাহাজটি খতিয়ে দেখবেন।

রুশ প্রেসিডেন্ট এ নিয়ে তৃতীয় দফা সাগর তলে অভিযান চালালেন। ২০০৯ সালে বৈকাল হৃদের ১৪০০ মিটার তলদেশে ডুবোজাহাজ নিয়ে পরিদর্শন করেছিলেন তিনি। রুশ দক্ষিণাঞ্চলীয় সাইবেরিয়ায় এ হৃদটি অবস্থিত। এ ছাড়া, ২০১৩ সালে বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরে ক্ষুদে ডুবোজাহাজ নিয়ে অভিযান চালান তিনি। ১৮৬৯ সালে ডুবে যাওয়া নৌবাহিনীর ওলেগা নামের ফ্রিগেট পরিদর্শনের জন্য এ অভিযান চালানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ডুবোজাহাজে চড়ে কৃষ্ণসাগরে অভিযান চালালেন পুতিন

আপডেট সময় : ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫