ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের ভাষণ শোনার আমন্ত্রণ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র

সরকার হকের সঙ্গে জো ক্রাউলি
আগামী সপ্তাহেই প্রথমবারের মতো কংগ্রেসে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভাষণ শোনার আমন্ত্রণ পেয়েছেন নিউ ইয়র্কের কুইন্সে মুসলিম-বিদ্বেষের শিকার হওয়া এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনি।

২০১৫ সালে নিউ ইয়র্কে মুসলিম বিদ্বেষের শিকার হন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী সরকার হক। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভসের প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা জো ক্রাউলি সে সময় নিউ ইয়র্কে গিয়ে সরকার হকের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন। ইসলাম ও মার্কিন মুসলিম সম্প্রদায়কে জঙ্গিবাদের জন্য দায়ী করায় ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন তিনি। বলেন, ‘তিনি নির্বাচনি প্রচারণার শুরু থেকেই উসকানিমূলক ইসলাম-বিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন।’

উল্লেখ্য, বাংলাদেশি ব্যবসায়ী সরকার হক তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের এস্টোরিয়ার টোয়েন্টি ফার্স্ট এভিনিউর ফাতিমা ফুড মার্টের মালিক তিনি। ৫৩ বছর বয়সী সরকার হককে দিনের বেলায় তার দোকানে ঢুকে আক্রমণ করে পিরো কোলভানি নামের এক শ্বেতাঙ্গ। তখন হামলাকারীরা ‘আই কীল মুসলিমস’ বলে চিৎকার দিতে থাকে। এক লাতিন ব্যক্তির উপস্থিতিতে সরকার হক প্রাণে বেঁচে যান। ওই ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের মামলা দায়ের করা হয়। এবার ক্রাউলির সৌজন্যে মার্কিন কংগ্রেসেও আমন্ত্রণ পেলেন সরকার হক।

হামলার পরপরই ক্রাউলি সাত মুসলিম-প্রধান দেশের বিরুদ্ধে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকেও তার উসকানিমূলক কর্মকাণ্ডের অংশ বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে কংগ্রেসে ট্রাম্পের ভাষণের সময় সরকার হক হবেন আমার অতিথি। আর এজন্য আমি গর্বিত বোধ করছি। মুসলিম বিদ্বেষের শিকার ওই ব্যক্তি এক উন্নত জীবনের খোঁজে এ দেশে এসেছেন। এখন তার নিজের একটি ব্যবসা রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পের ভাষণ শোনার আমন্ত্রণ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী

আপডেট সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭