ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের বিরুদ্ধে চার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের মামলা

সংবিধান লঙ্ঘন ও কট্টর অভিবাসন নিষেধাজ্ঞার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির চারটি রাজ্য মামলা করেছে। হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা দায়েরকারী চার রাজ্য হলো- ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।

৭০ বছর বয়সী মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেছেন। সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়ায় বহিষ্কার করা হয় তাকে।

বোস্টনে এক সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মওরা হিলে বলেন, মূলত এটি সংবিধানের পুরোপুরি লঙ্ঘন। এটি ধর্মের কারণে মানুষের বিরুদ্ধে বৈষম্য, এটি ভিন্ন বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে বৈষম্য।

উদারপন্থী রাজ্য ওয়াশিংটন দেশটির প্রথম রাজ্য হিসেবে মামলা করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন। নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলও ওয়াশিংটনের পথে হাঁটছেন। এ দুই রাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের রাজ্যও একই ধরনের মামলা করতে যাচ্ছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশ অসাংবিধবানিক, বেআইনি ও মৌলিক দিক থেকে অমার্কিনী।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পের বিরুদ্ধে চার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের মামলা

আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭