ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ট্রাম্পকে খালেদা জিয়ার শুভেচ্ছা

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহন করায় ডোনাল্ড ট্র্যাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৩ জানুয়ারি) সকালে দলের বিশেষ সহকারি ড. আসাদুজ্জামান রিপন বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে বিএনপি চেয়ারপারসনের এই বার্তা পৌঁছে দেন।

রিপন বলেন, ‘‘ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহন করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডোনাল্ড ট্র্যাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে। এই পত্রটি আমি দূতাবাসের রাজনৈতিক চীফ ড্যানিয়াল র‌্যাকভ এর কাছে পৌঁছিয়ে দিয়েছি।”

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্র্যাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেন। তিনি বারাক ওবামার স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ্যান্টিনিও তাজানিও কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুভেচছা বার্তা পাঠিয়েছেন। তার এই বার্তা গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের রাজনৈতিক বিভাগের প্রধানের কাছে পৌঁছিয়ে দেন বলে জানান রিপন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ট্রাম্পকে খালেদা জিয়ার শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭