ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

জোলির নগ্ন ছবি নিয়ে সরগরম মিডিয়া

বিনোদন ডেস্ক |
912
নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, আবেদনের দিক থেকেও হলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বকালের সেরাদের একজন হিসেবে ধরা হয় জোলিকে। অভিনয়ের পর গত বছর পরিচালক হিসেবেও অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্র ‘আনব্রোকেন’-এর মাধ্যমে কারিশমা দেখান তিনি। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এদিকে ক’দিন আগেই ৪০-এর ঘরে পা রেখেছেন এই অভিনেত্রী। তবে নতুন খবর হলো এবার অ্যাঞ্জেলিনা জোলির একটি নতুন নগ্ন ছবি সবার সামনে এসেছে। তাও আবার সাদাকালো ছবি। ছবিটি সবার কাছে নতুন হলেও এটি ২০ বছরের পুরনো। এর আগে ছবিটি সেভাবে প্রকাশ পায়নি। ১৯৯৫ সালে অ্যাঞ্জেলিনা জোলির বয়স যখন ২০, তখন ছবিটি তোলা হয়েছিলো। সাদাকালো এ ছবিতে কোন পোশাক ছাড়াই পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন জোলি। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার কেট গার্নার। এরই মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা ও আলোচনা শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এটি ঠাঁই পাচ্ছে লন্ডন গ্যালারিতে। এখানে ১৮০০ ডলারে বিক্রি করা হবে জোলির এ ছবিটি। জোলির এ ছবিটি নিয়ে এরই মধ্যে বিশ্ব শোবিজ মিডিয়া সরগরম হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন জোলি নিজেও। তিনি বলেন, আমি ছবিটি দেখে অবাক হয়েছি। কারণ এ ছবিটি আমার কাছে ছিল না। এত বছর পর সেই আগের নিজেকে দেখে অবাক লেগেছে। অন্যরকম ভাল লাগা কাজ করেছে। এ জন্য কেট গার্নারকে অনেক ধন্যবাদ। তিনি ছবিটি তুলেছিলেন এবং তা যতœ করে নিজের কাছে রেখেছিলেন। সব মিলিয়ে ছবিটি দেখে আমি ২০ বছর আগে ফিরে গিয়েছিলাম। আসলে মাঝে মধ্যে অতীত ভালই আনন্দ নিয়ে আসে জীবনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

জোলির নগ্ন ছবি নিয়ে সরগরম মিডিয়া

আপডেট সময় : ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫