ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জীবনের সেরা ঈদের মুখোমুখি নুসরাত ফারিয়া

1274
নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত চলচ্চিত্র ‘আশিকী’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৮ই সেপ্টেম্বর। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল আজিজ ও অশোক পতি। মুঠোফোনে কলকাতায় ‘আশিকী’র খবর জানতে চাইলে ছবিটির নায়ক অঙ্কুশ বলেন, এর আগে আমার মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্রের জন্য মাত্র দুদিনে এত দারুণ খবর পাইনি। খুব ভাল চলছে ছবিটি। প্রতিটি হলে দর্শক খুব আগ্রহ নিয়ে ‘আশিকী’ দেখতে যাচ্ছেন। শিগগিরই আমি নতুন ছবির শুটিং শুরু করবো তাই হলে হলে যেতে পারছি না। কিন্তু মুঠোফোনে রেসপন্সটা পাচ্ছি। ফারিয়াকে আমাদের এখানকার দর্শক সাদরে গ্রহণ করেছে। কলকাতায় ৯৪টি হলে মুক্তি পেয়েছে ‘আশিকী’। আর ঢাকায় মুক্তি পাবে ১১০টি সিনেমা হলে। সবমিলিয়ে নুসরাত ফারিয়াকে দর্শক দেখবেন ২০৪টি সিনেমা হলে দুই বাংলায়। নুসরাত ফারিয়া বলেন, আশিকীর প্রিমিয়ার শোতে কলকাতা গিয়েছিলাম। সেখানে বুম্বা দা (প্রসেনজিৎ), দেবসহ উপস্থিত যারা ছিলেন তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আশা করি ছবিটি ঢাকায় মুক্তি পেলেও দর্শকের ভাল সাড়া পাবো। সত্যি বলতে কি হয়তো এবারের ঈদটা হতে যাচ্ছে আমার জীবনের সেরা ঈদ। আমি দেশের মাটিতে সেরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি। এদিকে কলকাতার দুটি ভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে ‘আশিকী’ মুক্তির পর নূসরাত ফারিয়ার আলাপ হয়েছে। শিগগিরই অঙ্কুশের সঙ্গে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। পাশাপাশি আসছে নভেম্বরে তিনি বলিউডের ‘গাওয়া : দ্য উইটনেস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করবেন। এতে তিনি অভিনয় করবেন বলিউডের সিরিয়াল কিসারখ্যাত নায়ক ইমরান হাশমির বিপরীতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জীবনের সেরা ঈদের মুখোমুখি নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫